Sabar child dead

আগুনে পুড়ে মারা গেলেন দুই শবর শিশু কন্যা

রাজ্য জেলা

বাবা, মায়ের সঙ্গে পুব খাটতে এসে জীবন্ত পুড়ে প্রাণ হারালো দুই নাবালিকা শবর শিশু কন্যা। মৃতরা হলেন পূর্ণিমা শবর বয়স তিন বছর, ও সুস্মিতা শবর বয়স দেড় বছর। ঘটনাটি ঘটেছে ইন্দাস থানার নাররা  গ্রামে।

ধনঞ্জয় শবর ও তাঁর স্ত্রী, পাঁচ বছরের এক ছেলে ও দুটি মেয়েকে নিয়ে নররা গ্রামে কয়েকদিন আগে ধান কাটতে আসেন। শবর ভাষায় বলা হয় পুব খাটতে আসা বলে। এখানে তারা শেখ সাহাদ এর জমিতে ধান কাটছিল। ধনঞ্জয় এর স্ত্রী রান্না করে ছেলে, মেয়েদের খাইয়ে ধান কাটতে চলে যান। ফাঁকা মাঠে ঝুপড়িতে তাদের ছেলে ও দুই মেয়ে ছিল। সকাল এগারোটার সময় আগুন জ্বলতে দেখা যায়। 

 

 

 

স্থানীয়রা ছেলেটিকে উদ্ধার করতে পারলেও দুটি মেয়ে ওই ঘরে জীবন্ত পুড়ে মারা যায়। ঘটনার খবর পাওয়ার পর এলাকায় গেছেন  বিষ্ণুপুর এর এসডিপি ও কুতুবুদ্দিন শেখ ও উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকরা। 

Comments :0

Login to leave a comment