RADHA YADAV WPL

রাধার ক্যাচে মাতোয়ারা ক্রিকেটভুবন, দেখুন ভিডিও

খেলা

RADHA YADAV WPL

ইউপি ওয়ারিয়র্যের দীপ্তি শর্মার হাতে তখন ব্যাট। বাঁ হাতি দীপ্তি শট নেন লং অনে। অনেকটা পিছন থেকে নিজেকে শূন্যে ছুঁড়ে দিয়ে বল লুফে নেন রাধা যাদব।

রবিবার দিল্লি ক্যাপিটালসের রাধার এই ক্যাচ ভুলতে পারছেন না দর্শকরা। মহিলা প্রিমিয়ার লিগের এই ম্যাচও তালুবন্দি করেছে রাধার দল দিল্লি ক্যাপিট্যালসই। 

মহিলা প্রিমিয়ার লিগ ডব্লিউপিএল’এ প্রথম ম্যাচেই জিতেছে দিল্লি। রইল লিগ টেবলের দুইয়েও।

টসে জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নেয় ইউপি ওয়ারিয়র্স। দিল্লি ক্যাপিটালসের হয়ে ৪২ বলে ৭০ রানের ইনিংস খেলেন অধিনায়ক ল্যানিং। অন্যদিকে ২০ বলে ৪২ রানের ইনিংস খেলেন জোনাসেন। তিনি বল হাতেও দাপট দেখান, পান তিনটি উইকেট।

ইউপি ওয়ারিয়র্সের হয়ে সর্বাধিক ৯০ রান করেন তাহিলা ম্যাকগ্রাথ। দিল্লি ক্যাপিটালস জয়ী হয় ৪২ রানে এবং ম্যাচের সেরা জেস জোনাসেন।

ম্যাচের স্কোর: দিল্লি ক্যাপিটালস:- ২১১/৪ (২০)। ইউপি ওয়ারিয়র্য- ১৬৯/৫ (২০)

Comments :0

Login to leave a comment